গ্রাফিক্স কি?
গ্রাফিক্স ( গ্রীকঃ γραφικός গ্রাফিকস্ , যাকে বলা হয় "অঙ্কন বিষয়ক জ্ঞান") হল এমনি একটি সদৃশ মাধ্যম যার দ্বারা কোন পৃষ্ঠের উপর (যেমন, একটি ওয়ালের উপর, একটি ক্যানভাসের উপর, একটি পর্দার উপর কিংবা একটি কাগজের উপর) কিছু ছবি বা নকশা আঁকাকে বুঝায় । যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এবং তা আমাদেরকে কোন ভাবার্থ বা বিনোদন অথবা স্বচিত্রক ভাব প্রকাশ করে । এটি মূলত ব্যবহার করা হয়ঃ কোন উপাত্ত (ড্যাটা) প্রকাশের উদ্দেশ্যে, কম্পিউটার বিষয়ক নকশা বা শিল্পজাত করণে, গ্রাফিক্স আর্ট বা ছাপাখানায় অক্ষর বিন্যাসে অথবা শিক্ষামূলক বা বিনোদন মূলক সফ্টওয়্যার নির্মানে । যখন কোন কম্পিউটার দ্বারা কোন নকশা ডিজাইন করা হয় তখন তাকে বলে কম্পিউটার গ্রাফিক্স । কম্পিউটার গ্রাফিক্স এমনি একটি প্রক্রিয়া যার দ্বারা কোন সিস্টেম প্রোগ্রামিং ছাড়াই কোন ব্যক্তি দৃশ্যমান টুল ব্যবহারের মাধ্যমে একটি নকশাকে উন্নত করতে পারে ।ফটোগ্রাফ, লাইন আর্ট, ড্রয়িং, গ্রাফ, ডায়াগ্রাম, টাইপোগ্রাফি, সংখ্যা, প্রতিক, জ্যামিতি।জ্যামিতিক নকশা, ম্যাপ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অথবা অন্যান্য ছবি সংশ্লিষ্ট বিষয়কে গ্রাফিক্সের উৎকৃষ্ট উদাহরণ বলা যায় । অক্ষর, চিত্রালংকরণ (ইলাস্ট্রেশন) , রঙ হল একটি গ্রাফিক্সের প্রধান উপাদান । কম্পিউটার গ্রাফিক্স।কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে নিজের ইচ্ছাকৃত ডিজাইন, নতুনত্ব আনয়ন, অক্ষরের সুসন্নিবেশিত রূপ প্রদান করা সম্ভব । গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছানুযায়ী পোস্টার , ফ্লাইয়ার , ব্রাউচার, ওয়েব সাইট, বিজনেস কার্ড, লোগো, টি-শার্ট, বইয়ের প্রচ্ছদ ইত্যাদির নকশা ডিজাইন করতে পারবে, নিজের সুন্দর ক্যরিয়ার তৈরী করতে ও অনলাইনে উপার্যনের ক্ষেত্রে এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ন।
Thanks For visit my site

No comments